,

মূল্যস্ফীতি তিন মাসে সর্বনিম্ন

news-image

নিজস্ব প্রতিবেদক : সমাপ্ত মে মাসে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। আগের মাস এপ্রিলের তুলনায় মূল্যস্ফীতি কমে আসার হার শুন্য দশমিক ৩০ শতাংশ। মাসটিতে মূল্যস্ফীতি দাঁড়ালো ৫ দশমিক ২৬ শতাংশে। কমে আসার এ হার গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন।

গত বছরের একই মাসের তুলনায়ও আলোচ্য মে মাসের মূল্যস্ফীতি কম। গত বছরের মে মাসে এ হার ছিল ৫ দশশিক ৪৭ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যের বরাত দিয়ে মূল্যস্ফীতির এই তথ্য জানিয়েছেন পরিকল্পনমন্ত্রী এম এ মান্নান। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। মঙ্গলবার শেরে বাংলানগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কেন্দ্রে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ব্রিফিংয়ে মূল্যস্ফীতি কমে আসার কারণ প্রসঙ্গে বিবিএস সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন, গত এপ্রিলের তুলনায় সমাপ্ত মে মাসে খাদ্যপণ্যের দর নিয়ন্ত্রণে ছিল। বিশেষ করে বাজারে চাল, শাকসবজি, মুরগি ও মাছের দাম কম ছিল। এর ফলে খাদ্যদ্রব্যে মূল্যস্ফীতি কমেছে। এর প্রভাবে মোট মূল্যস্ফীতি কমে এসেছে। যদিও মাসটিতে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়েছে।

এক প্রশ্নের জবাবে সচিব বলেন, কৃত্রিমভাবে মূল্যস্ফীতি বাড়ানো- কমানোর কোনো ধরনের ম্যাকানিজম নেই। আন্তর্জাতিক মান অনুযায়ী বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসরণ করেই মূল্যস্ফীতির হার নির্ধারণ করা হয়।

বিবিএসের পরিসংখ্যান অনুযায়ী, মে মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ছিল ৪ দশমিক ৮৭ শতাংশ। খাদ্যবর্হিভূত খাতে এ হার ছিল ৫ দশমিক ৮৬ শতাংশ। আবার শহরের তুলনায় গ্রামের মূল্যস্ফীতি বেশি। মে মাসের শহরের মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ২৪ শতাংশ। মাসটিতে গ্রামে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ২৮ শতাংশ।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের