,

চিত্রনায়িকা মুনমুনের ‘চাপাবাজ’

news-image

বিনোদন প্রতিবেদক : এহতেশাম পরিচালিত ‘মৌমাছি’ সিনেমার মাধ্যমে ১৯৯৭ সালে রূপালি পর্দায় অভিষেক ঘটে চিত্রনায়িকা মুনমুনের। এরপর একে একে প্রায় শ’খানেক সিনেমায় অভিনয় করেন এই চিত্রনায়িকা। সবশেষ তিনি অভিনয় করেছেন মিজানুর রহমান মিজানের ‘রাগী’ ছবিতে।

নব্বই দশকের সাড়া জাগানো এই চিত্রনায়িকাকে এবার দেখা যাবে নাটকে। নাম ‘চাপাবাজ’। বৈশাখী টিভিতে প্রচারিত চলতি ধারাবাহিক নাটক এটি। এর চিত্রনাট্যকার ও পরিচালক হাসান জাহাঙ্গীর।

জানা গেছে, পূবাইলে দুইদিন নাটকটির শুটিং করেছেন মুনমুন। তার ভাষ্য, ‘হাসান জাহাঙ্গীর ভাইয়ের অনুরোধে নাটকে অভিনয় করলাম। কাজটি করে ভালো লাগলো। গোছানো ইউনিট। ভালো প্রস্তাব পেলে সামনেও নাটকের কাজ করবো।’

এদিকে, মুক্তির অপেক্ষায় আছে মুনমুনের ‘তোলপাড়’ ও ‘পাগল প্রেমিক’ শিরোনামের দু’টি ছবি। এছাড়াও নতুন ছবির বিষয়ে কথা চলছে বলেও জানান এই চিত্রনায়িকা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য