,

ম্যাক্রোঁ প্রকাশ্যে থাপ্পড় দিলেন যুবক (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : সরকারি পরিদর্শনে গিয়ে থাপ্পড় খেয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। দেশটির ডোম প্রদেশে পরিদর্শনকালে তাকে থাপ্পড় মারা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আজ মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণপূর্ব ফ্রান্সের দ্রুমি অঞ্চলে পরিদর্শনে গিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট। এ সময় সড়কে উৎসুক জনতা তাকে স্বাগত জানায়। এই উৎসুকদের মধ্যে একজন প্রেসিডেন্টকে থাপ্পড় মারেন।

ফরাসি সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্টকে থাপ্পড় মারার ঘটনায় এরই মধ্যে দুজনকে আটক করা হয়েছে। তাদের নাম-পরিচয় জানা যায়নি। কী কারণে এই হামলা সে বিষয়েও জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বেরিকেড ঘেঁষে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতার দিকে এগিয়ে যাচ্ছেন ম্যাক্রোঁ। হাত মেলাচ্ছিলেন তিনি। একপর্যায়ে এক ব্যক্তি তার মুখে থাপ্পড় মারেন। এ সময় প্রেসিডেন্টের সঙ্গে থাকা লোকজন তাকে সরিয়ে নেন। আক্রমণকারীকেও আয়ত্তে নিয়ে নেন তারা। প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে যখন থাপ্পড় মারা হচ্ছিল, তখন ‘ডাউন উউথ ম্যাক্রোঁ-ইজম’ বলে চিৎকার শোনা যাচ্ছিল।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন রাজনৈতিক নেতারা। প্রধানমন্ত্রী জ্যঁ কাস্তেক্স সংসদে বলেছেন, ‘গণতন্ত্রের অর্থ হলো বিতর্ক ও মতের ভিন্নতা। সহিংসতা এর অর্থ হতে পারে না। সামান্য শারীরিক আঘাত তো নয়ই।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য