,

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূ লাশ হাসপাতালে রেখে স্বামীর স্বজনরা উধাও 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে গৃহবধূর লাশ ফেলে রেখে উধাও হয়ে স্বামীর বাড়ির স্বজনরা। মঙ্গলবার মাকসুদা সুলতানা ঝিনুক (২২) নামে  গৃহবধূকে হত্যার পর লাশ হাসপাতালে ফেলে রাখার অভিযোগ পাওয়া গেছে। গৃহবধূর পরিবার সূএে জানা যায়, ঝিনুক জেলার কসবার বাদৈর গ্রামের মো. ফারুক মিয়ার মেয়ে। পাঁচ বছর আগে সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের আইয়ুব আলী খানের ছেলে সোহেল খানের সঙ্গে ঝিনুকের বিয়ে হয়। ওই দম্পতির ঘরে আরিয়ান নামে তিন বছরের এক ছেলে সন্তান রয়েছে। তারা ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় মেড্ডায় ভাড়া বাসায় বসবাস করতেন। তাদেরকে ফোন করে জানানো হয়, ঝিনুক নাকি আত্মহত্যা করেছে।
এদিকে ঘটনার পর থেকে ঝিনুকের স্বামী সোহলসহ শশুর বাড়ির লোকজন পালিয়ে গেছেন।
হাসপাতাল মর্গে ওই গৃহবধূর লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। তবে বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।ঝিনুকের পরিবার অভিযোগ করে করেন, ঝিনুকের স্বামী সোহেল মিয়া আগে একটা বিয়ে করেছিলো। ওই স্ত্রীকে তালাক দিয়ে সে ঝিনুককে বিয়ে করে। সম্প্রতি সে তালাক হওয়া বউয়ের সাথে পুনরায় সম্পর্কে জড়ায়। বিষয়টি ঝিনুক জেনে যাওয়ায় ও যৌতুকের দাবিতে ঝিনুককে প্রায়ই মারধোর করতো সোহেল, তার মা ও বোন। ঝিনুকের মা স্বপ্ন আক্তার ও খালাম্মা লাকী আক্তার এ হত্যাকান্ডের বিচার দাবি করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুর ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ ইবনে আনোয়ার হোসেন জানান,হাসপাতাল মর্গে ওই গৃহবধূর লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য