,

দেশে টিকার কোনও সংকট হবে না’

news-image

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার বিভিন্ন দেশ থেকে করোনাভাইরাসের টিকা সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুতরাং দেশে টিকার কোনও সংকট সৃষ্টি হবে না।

মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

করোনা সুরক্ষা সামগ্রী বিতরণের এই অনুষ্ঠানে সরাসরি অংশ নেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, টিকা সংকট ও করোনা মোকাবিলা নিয়ে বিএনপি সমালোচনা করলেও সরকার করোনা সংকট মোকাবিলায় যথাযথ উদ্যোগ নিয়েছে। বিএনপি সরকারের ভালো উদ্যোগের প্রশংসা না করে, অকারণে সমালোচনা করছে। কিন্তু এ দুঃসময়ে তারা জনগণের পাশে নেই।

বিএনপি দেশে গণঅভ্যুত্থানের ডাক দেওয়ার সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, যারা চেয়ারপারসনের মুক্তির জন্য আন্দোলন করতে পারে না, তাদের মুখে এটি মানায় না। আন্দোলনের নামে দেশে সন্ত্রাস, নাশকতা, ধ্বংসাত্মক কার্যকলাপ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য