,

নুসরাত অন্য কারও সঙ্গে থাকতে চায় জেনে মামলা করেছি: নিখিল

news-image

অনলাইন ডেস্ক : টলিউড অভিনেত্রী নুসরাত জাহান দেশের বাইরে গিয়ে বেশ ধুমধাম করে নিখিল জৈনকে করেছিলেন। দুই বছর না যেতেই ব্যবসায়ী নিখিল জৈন’র সঙ্গে দাম্পত্যে ফাটলও ধরেছে। তারা কয়েকমাস ধরে একসঙ্গে থাকছেন না। এরই মধ্যে নিখিল দেওয়ানি মামলা করেছেন। খবর ছড়িয়েছিল, নুসরাতের স্বামী নিখিল জৈন নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেয়েই দেওয়ানি মামলা দায়ের করেছেন। কিন্তু নিখিল জানিয়েছেন, এ খবর সত্যি নয়। বেশ কিছু দিন আগেই তিনি নুসরাতের সঙ্গে বিচ্ছেদের প্রথম আইনি পদক্ষেপ করেছেন।

নিখিলের কথায়, ‘‘যে দিন জানলাম, নুসরাত আমার সঙ্গে থাকতে চায় না , অন্য কারও সঙ্গে থাকতে চায়, সে দিনই দেওয়ানি মামলা দায়ের করেছি আমি। নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন বের হওয়ার পরে এই সিদ্ধান্ত নিইনি আমি। আগামী জুলাই মাসে আদালতে এই মামলার শুনানি।’’

নিখিল আরও জানান, নুসরাতের সঙ্গে ভবিষ্যতেও কোনও সম্পর্ক তিনি রাখতে চান না। যেহেতু বিয়ের নিবন্ধন হয়নি তাই অ্যানালমেন্ট করেই আলাদা হতে চান নিখিল। নিয়ম অনুযায়ী, নুসরাতকে আদালতে গিয়ে বলতে হবে নিখিলের সঙ্গে আর কোনও সম্পর্ক থাকবে না তার।
খবর বেরিয়েছে নুসরাত মা হচ্ছেন। স্থানীয় গণমাধ্যমকে নিখিল জানিয়েছেন, অভিনেত্রীর সঙ্গে তার গত ৬ মাস কোনও যোগাযোগ নেই। তিনি বলেন, ‘‘অনাগত সন্তানের জনক আমি নই।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য