বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরায় ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত ৩

news-image

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় ট্রেনের সাথে পুলিশবাহী প্রাইভেট কারের সংঘর্ষ হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে তিন পুলিশ সদস্য। সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সাপমারা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন, রায়পুরা থানার উপ পরিদর্শক (এসআই) শাহীন মিয়া, মনোয়ার হোসেন ও কনস্টেল সালাহ উদ্দিন।

রায়পুরা থানার সেকেন্ড অফিসার দেব দুলাল জানায়, সোমবার দিবাগত রাতে রায়পুরা থানার পুলিশের একটি দল গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামি ধরতে গিয়েছিলো। এদের মধ্যে তিনজন পুলিশ সদস্য ছিলেন একটি প্রাইভেটকারে ও সিএনজিতে ছিলো আরও দুই জন পুলিশ। রাত দুইটার দিকে প্রাইভেটকারটি সাপমারা রেল ক্রসিং পারাপারের সময় ঢাকা থেকে চট্রগ্রাম গামী সোনার বাংলা এক্সপ্রেস এর সাথে সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেট কারটিকে ট্রেনটি প্রায় ৫০ গজ টেনে হেঁচড়ে নিয়ে যায়। এবং গাড়িটি পুরো দুমড়ে মুচড়ে যায়। এসময় গাড়িতে থাকা তিন পুলিশ সদস্য গুরুতর আহত হয়। পরে পিছনের সিএনজিতে থাকা পুলিশ সদস্যরা তাদেরকে উদ্ধার করে থানায় খবর দেয়। তাদেরকে চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। আহত পুলিশ সদস্যদের মধ্যে এস আই শাহীন ও মনোয়ারের অবস্থা আশঙ্কাজনক।
তিনি আরো জানায়, সাপমারা রেলক্রসিং এ অন্যান্য দিন গেইটম্যান থাকলে ও ঘটনার সময় ক্রসিং এ কেউ ছিলো না। রেল ক্রসিংটি অরক্ষিত ছিলো।

নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর বলেন, তিনজনকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। একজন আজ রিলিজ পেয়ে যাবে আশা করি। বাকি দুজন একটু বেশি আঘাত পেয়েছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা