,

বিদেশি ভিডিও দেখলে ১৫ বছরের জেল, বড় চালানে মৃত্যুদণ্ড!

news-image

অনলাইন ডেস্ক : বাইরের দেশের সংস্কৃতি তথা বিদেশি ভিডিও দেখা অবস্থায় ধরা পড়লে ১৫ বছরের জেল আর বড় চালানসহ ধরা পড়লে মৃত্যুদণ্ডের আইন পাশ হয়েছে উত্তর কোরিয়ায়! দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন বেশ কিছু বিদেশি সংস্কৃতির ওপর নিষেধাজ্ঞা জারি করে সম্প্রতি নতুন এই আইন পাশ করেন। খবর বিবিসির।

বলা হয়েছে, কেউ যদি দক্ষিণ কোরিয়া, আমেরিকা কিংবা জাপানি কোন ভিডিও’র বড় চালানসহ ধরা পড়েন- তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। কেউ যদি ওই বিদেশি ভিডিও দেখা অবস্থায় ধরা পড়েন, তবে তার শাস্তি ১৫ বছরের জেল। এমনকি কেউ যদি বিদেশি সিনেমা দেখে, বিদেশি পোশাক পরে, এমনকি গালিও দেয়- তবে তাকে কঠোর শাস্তির মুখে পড়তে হবে।

এতে বিদেশি নাটক-সিনেমা বা অন্যান্য ভিডিও দেখা, পোশাক-পরিচ্ছদ বা চালচলনকে ‘প্রতিক্রিয়াশীল চিন্তা’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই আইনকে কিমের বিনা হাতিয়ারের যুদ্ধ হিসেবে বর্ণনা করেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য