মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সুনীলের কাছে হারল বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রীর জোড়া গোলে নীল বাংলাদেশ দল। ৭৯ মিনিটে বাংলাদেশি গোলকিপারকে ডস দিয়ে গোল করেন ভারতীয় অধিনায়ক।

এরপর যোগ হওয়া চার মিনিটের খেলায় দ্বিতীয় মিনিটে দ্বিতীয় গোল করেন সুনীল। তার জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় পায় ভারত। বিশ্বকাপ বাছাই পর্বে এনিয়ে চারটি গোল করলেন ছেত্রী।

এই জয়ে এশিয়ান কাপ কোয়ালিফাইংয়ের পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করল সুনীল ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় ফুটবল দল।

বাছাই পর্বের ‘ই’ গ্রুপে সাত ম্যাচে এটি বাংলাদেশের পঞ্চম হার; দুই পয়েন্ট নিয়ে তলানিতে পড়ে থাকল জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন দলটি। অন্যদিকে ভারত সাত ম্যাচে এক জয়ে ৬ পয়েন্ট নিয়ে পাঁচ দলের মধ্যে তৃতীয় পজিশনে উঠে এসেছে।

প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধের ৭৯ মিনিটে হেডে গোল নিশ্চিত করেন ভারতীয় অধিনায়ক। এরপর ৯২ মিনিটে গোল করেন ছেত্রী।

কাতারের রাজধানী দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠি হয়।

খেলার প্রায় পুরোটা সময় ভরতের দখলে ছিল বল। ৭৩ শতাংশ বল দখলে ছিল ভারতের। বাংলাদেশের দখলে ছিল মাত্র ২৬ শতাংশ।

বাংলাদেশ শট নিতে পেরেছে ৪টি, ভারত নিয়েছে ১৬টি। বাংলাদেশ ২টি কর্নার পায়। ভারত পেয়েছে ৯টি।

বাংলাদেশ প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও দুটি হলুদ কার্ড দেখে ২টি। প্রতিপক্ষ ভারত প্রথমার্ধে একটি কার্ডও দেখেনি। দ্বিতীয়ার্ধে দেখে একটি।

এই ম্যাচের আগে ভারত-বাংলাদেশ ২৯ ম্যাচে মুখোমুখি হয়। অতীতের সেই সাক্ষাতে ভারত জিতেছে ১৫টিতে আর বাংলাদেশ জিতেছে মাত্র দুই ম্যাচে। ড্র হয়েছে বাকি ১২টি ম্যাচ।

এ জাতীয় আরও খবর

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান

জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কারণ খুঁজছে চসিক

বিদেশি ভাষা শিক্ষায় ল্যাংগুয়েজ ল্যাব স্থাপনের উদ্যোগ

ষড়যন্ত্র পেরিয়ে জনগণের ভোটে সংসদে এসেছি: সরোয়ার আলমগীর

তিস্তা-সোমেশ্বরীতে পানি বাড়ছে, রংপুরে বন্যার আশঙ্কা

শিক্ষামন্ত্রীকে কটাক্ষ হাসনাত আবদুল্লাহর

তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

এমসি কলেজ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

দুই বছরের চূড়ায় শেয়ারবাজার