,

রাজনীতিটা খুব সিরিয়াসলি করতে চাই: সায়নী ঘোষ

news-image

অনলাইন ডেস্ক : বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়ে পরাজিত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সায়নী ঘোষ। তবে মানুষের মন জয় করেছেন ঠিকই। তাইতো দলে তাকে চাইছিলেন কর্মীরা। এবার যুব তৃণমূলের রাজ্য সভাপতির দায়িত্ব পেলেন সায়নী ঘোষ।

নিজের অনুভূতি নিয়ে অভিনেত্রী বলেন, এতো গুরুত্বপূর্ণ পদ পেয়ে আমার তো আকাশ থেকে পড়ার মতো অবস্থা! এই গুরুদায়িত্ব দেয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ। নিজের প্রতি আমার আস্থা রয়েছে। অভিনয়েও এসেছিলাম কোনও ব্যাকগ্রাউন্ড ছাড়া। কাজ করতে করতে শিখেছি। এখানেও ধীরে ধীরে শিখে যাব সব কিছু।

তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বুঝেছেন, আমাকে দিয়ে যুব সংগঠনের কাজ সফল করা সম্ভব। আমাকে দেখে কম বয়সী ছেলে-মেয়েরা রাজনীতিতে আসবেন।
অভিনয় না রাজনীতি কোনটা বেশি গুরুত্ব পাবে এমন প্রশ্নের জবাবে সায়নী ঘোষ বলেন, অভিনয় প্রথম প্রেম আমার। কিন্তু অভিনেতা-অভিনেত্রীরা রাজনীতিতে হাওয়া খেতে আসেন, এই ভুল ধারণা ভাঙতে চাই। তাই রাজনীতিটা খুব সিরিয়াসলি করতে চাই। খুব ভালো স্ক্রিপ্ট না পেলে অভিনয় করব না।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য