শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আল্লাহ মাবুদ জানেন কত টাকা বিদেশে গেছে: সংসদে রুমিন ফারহানা

news-image

অনলাইন ডেস্ক : দেশের টাকা পাচার হচ্ছে অভিযোগ করে বিএনপির সংরক্ষিত নারী আসনের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিদেশে ১ লাখ কোটি টাকার বেশি চলে যাচ্ছে। ওভার আর আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে যাচ্ছে। এর বাইরে হুন্ডির পরিমাণ ধরলে আল্লাহ মাবুদ জানেন কত টাকা বিদেশে গেছে!

সোমবার সম্পূরক বাজেটের ওপর আলোচনায় তিনি সংসদে এ কথা বলেন।

পাচারের অভিযোগ করে তিনি বলেন, গ্লোবাল ফাইন্যান্স ইন্টিগ্রিটির তথ্যানুযায়ী প্রতি বছর বাংলাদেশ থেকে গড়ে প্রায় ১ লাখ কোটি বিদেশে চলে যাচ্ছে। গত ১০ বছরে প্রায় সাড়ে ৮ থেকে ৯ লাখ কোটি টাকা বিদেশে চলে গেছে।
রুমিন ফারহানা বলেন, ২০১৯ সালে সরকারি হিসাব মতে মন্দ ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৫৫ হাজার কোটি টাকা। ২০২০ সালে সেটা কমে দাঁড়ায় ১ লাখ ১০ হাজার কোটি টাকা। ২০২১ সালে এসে শুনলাম ৮৮ হাজার কোটি টাকা মাত্র। আসলে ব্যাংকে মন্দ ঋণের পরিমাণ কত?

তিনি বলেন, যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই শেয়ারবাজার শুয়ে পড়ে। এটা যে কি একটা অদ্ভুত সম্পর্ক এটা এখনও বুঝতে পারিনি।

বিএনপির এই সংসদ সদস্য বলেন, সাবেক অর্থমন্ত্রী (আবুল মাল আবদুল মুহিত) স্পষ্ট কথা বলতেন, দলের বিরুদ্ধে গেলেও বলতেন। তিনি বলেছিলেন, ব্যাংক দেওয়া হয় রাজনৈতিক বিবেচনায়। একটা দেশে যখন রাজনৈতিক বিবেচনায় ব্যাংক দেওয়া হয় তখন সেই দেশের অর্থনীতির কাজ সম্পর্কে বলতে নিশ্চয়ই চিন্তা করতে হয়। যারা ব্যাংকের টাকা লুট করে তাদেরকে সুবিধা দেওয়ার জন্য একটার পর একটা নতুন আইন হয়। ব্যাংক কোম্পানিতে আইন পরিবর্তন করে এক একটা ব্যাংক এক একটা পরিবারের হাতে তুলে দেয়ার ব্যবস্থা করা হয়েছে। এখন এক পরিবার থেকে তিনজন সদস্য থাকতে পারবেন ব্যাংকের পরিচালক পদে, একাধিকক্রমে তিন মেয়াদে থাকতে পারবেন তারা। এই পরিবর্তনগুলোর কারণে এক একটা পরিবার একটা ব্যাংকের মালিক হয়ে যাচ্ছে। জনগণের টাকার হরিলুট হচ্ছে।

রুমিন ফারহানা বলেন, একবার সংসদে ঋণ খেলাপির তালিকা প্রকাশ করা হলো। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে সেটা এখনও জানতে পারলাম না। ব্যাংকে যে টাকা থাকে সেটা আমাদের মত আমজনতার টাকা। সেই টাকা এক ব্যাংকের পরিচালকের সঙ্গে আরেক ব্যাংকের পরিচালকদের ভালো সম্পর্ক থাকার কারণে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ঋণ নেয়। ঋণ নেওয়ার সময় তারা জানে এই ঋণ তারা আর পরিশোধ করবে না। এই টাকা চলে যায় বিদেশে।

 

এ জাতীয় আরও খবর

টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

চট্টগ্রামের দুর্যোগে প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি পুলিশ

সরকারি ব্যয়ে শৃঙ্খলা আনতে কঠোর হচ্ছে সরকার

বন্যায় পানিবন্দি ১০ লাখের বেশি মানুষ, প্রাণ গেল তিন শিশুর

ঢাকাসহ ১৯ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বান্দরবানের পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে ১৫ জুলাই পর্যন্ত

হরমুজ প্রণালি খোলার শর্তে ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশ মানার আহ্বান

সেতু ধসে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ

সুইজারল্যান্ড ম্যাচে সতর্ক আর্জেন্টিনা, মেসিই বড় ভরসা

ইরান ইস্যুতে ট্রাম্পকে নতুন পদক্ষেপে উৎসাহিত করে ইসরায়েলের গোয়েন্দা তথ্য