,

পটুয়াখালীর গলাচিপায় গাছ চাপায় একজনের মৃত্যু

news-image

গলাচিপা প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় গাছ চাপায় জলিল খা (৫৫) নামের এক গাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার ডাকুয়া ইউনিয়নের পশ্চিম পাড় ডাকুয়া হাবিব প্যাদার বাড়িতে রেইনট্রি গাছ কাটার সময় এ ঘটনা ঘটে। আহত জলিলকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ সময় পথিমধ্যে জলিলের মৃত্যু হয়।

গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বিশ্বজিৎ রায় জানান, রবিবার দুপুরের দিকে একটি রেইনট্রি গাছ কাটার জন্য ডাকুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড় ডাকুয়া গ্রামের লতিফ খার ছেলে জলিল খা ওই এলাকার হাবিব প্যাদার বাড়িতে যায়। গাছ কাটার সময় অসতর্কতার কারণে গাছ চাপা পড়ে জলিল মারাত্মক আহত হয়। আহত জলিলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসা করেন। জলিলের স্বাস্থ্যের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে (জলিলকে) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যেই জলিলের মৃত্যু হয়।
গলাচিপা হাসপাতালের ইমারজেন্সিতে কর্তব্যরত দায়িত্বশীল একটি সূত্র জানায়, জলিলকে প্রাথমিক চিকিৎস শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করা হয়।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ শওকত আনোয়ার ইসলাম বলেন, ঘটনা শুনেছি। লাশ নিয়ে আসার পর অনুসন্ধান করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য