,

গুড়া শহরে গৃহকর্মীর লাশ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : বগুড়া শহরের একটি বাড়ি থেকে এলিজা ওরফে লিজা (১৫) নামে এক কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোর রাতে ফুলবাড়ী ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এলিজা গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দড়িপাড়া গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে।

ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সুজন মিয়া জানান, এলিজা ১০ বছর ধরে বগুড়া শহরের কাটনারপাড়ায় গোলাম মোস্তফার বাড়িতে কাজ করতো। খবর পেয়ে কাটনারপাড়ার ওই বাড়িতে গিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার লাশ পাওয়া যায়। লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। এ রিপোর্ট তৈরির সময় আঘাতের চিহৃ দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, মেয়েটি আত্মহত্যা করতে পারে।

পরিদর্শক সুজন আরও জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে, বেশ কিছুদিন ধরে গাইবান্ধায় তার পরিবার তাকে বিয়ে দেয়ার জন্য চাপ দিয়ে আসছিল। কিন্তু এলিজা এখনই বিয়ে করতে রাজি ছিল না। হয়তো এ কারণে সে আত্মহত্যার পথ বেছে নিতে পারে। তারপরও মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় সদর থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য