,

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুকে মা দিলেন অপরিচিত মহিলার কোলে, এসে দেখেন উধাও

news-image
  তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ওবায়েদ সরকার নামের ৪৫  দিনের এক ছেলে শিশুকে চুরি করে উধাও হয়ে যাওয়ার  ঘটনা ঘটেছে। রোববার দুপুরে উপজেলা সদরের আহমদ মেডিকেল হাসপাতালে এই ঘটনা ঘটে। নিখোঁজ নবজাতক ওবায়েদ উপজেলার মাঝিকাড়া গ্রামের কাউসার মিয়ার ছেলে।
পুলিশ ও শিশুটির পরিবার সূএে জানা যায়, শিশুটিকে নিয়ে হাসপাতালটিতে আসেন মা সাবিনা আক্তার। সেখানে চিকিৎসক সাবিনা আক্তারকে আল্ট্রসনোগ্রাফি করার জন্য পরামর্শ দেন। পরে আল্ট্রসনোগ্রাফি কক্ষে ঢোকার আগে সাবিনা আক্তার তার সন্তানকে পাশে বসা এক অপরিচিত নারীর কোলে দিয়ে যান। কক্ষ থেকে বের হয়ে দেখেন নবজাতক শিশুসহ অপরিচিত নারীটি উধাও হয়ে গেছেন। হাসপাতাল ও এর আশেপাশে কোথাও খুঁজে বাচ্চাসহ নারীর কোন খোঁজ পাওয়া যায়নি। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ জানান, এই ঘটনায় থানায়  লিখিত অভিযোগ পেয়েছি।
শিশুটিকে নিয়ে উধাও হয়ে যাওয়া মহিলা মুখে  হিজাব ও বোরকা পরা ছিল। তাই সিসি টিভির ফুটেজ দেখে মহিলাকে তাক্ষৎণিক সনাক্ত করা যায়নি। শিশুটি উদ্ধারসহ ঐ নারীকে আটকের জন্য আমাদদের সর্ব্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য