,

সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেড় লাখ টাকা অনুদান

news-image

নোয়াখালী প্রতিনিধি : ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় স্যালাইন সংকটে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন মারা যান। ডায়রিয়ার জন্য পর্যাপ্ত স্যালাইনের ব্যবস্থা না থাকায় সঠিক চিকিৎসা পাচ্ছিল না রোগীরা। ডায়রিয়ায় আক্রান্ত রোগীর স্যালাইন কেনার জন্য এমপি একরাম চৌধুরী দেড় লাখ টাকা নগদ অনুদান প্রদান করেছেন।

বিষয়টি সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শায়েলা সুলতানা ঝুমা সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্যাহ আল মামুন জাবেদকে অবহিত করলে জাবেদ সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে অবহিত করেন। এমপি একরাম বিষয়টি জানার পর দেড় লক্ষ টাকা নগদ অনুদান দেন।

আজ দুপুর ১টায় সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার কক্ষে অনুদান হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় নগদ দেড় লক্ষ টাকা আবাসিক মেডিকেল অফিসার শায়েলা সুলতানা ঝুমার হাতে তুলে দেন সুবর্ণচর উপজেলা ছাত্রলীগ আহবায়ক আব্দুল্যাহ আল মামুন জাবেদ, সুবর্ণচর উপজেলা যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম রাজিব, ২নং চরবাটা ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফয়সাল আকাশ, ছাত্রলীগ নেতা বাবলু, সাংবাদিক ইমাম উদ্দান সুমনসহ ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীবৃন্দ।

 

এ জাতীয় আরও খবর

সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের কোনো অধিকার নেই: হেফাজত আমির

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

এনআইডি সংশোধনে বড় অগ্রগতি

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু

আইনশৃঙ্খলা অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এনসিপির গণবিক্ষোভ শুক্রবার

দরজা ভেঙে ঘরে ঢুকে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির

আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, সন্দেহ সিএনজি থেকে

বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স

শ্রদ্ধার কারণে গায়কিতে বদল আনেন শ্রেয়া

গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, সাড়ে পরে নিয়ন্ত্রণে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬