,

করোনা আক্রান্ত শ্বশুরকে পিঠে করে হাসপাতালে নিলেন পুত্রবধূ

news-image

অনলাইন ডেস্ক : করোনার ভয়াবহতায় বিচ্ছিন্ন অনেক ঘটনা সামনে এসেছে। কোভিড-১৯-এ আক্রান্ত স্বজনকে বাড়িতে বা বাড়ির বাইরে ফেলে পরিবারের পালিয়ে যাওয়ার বহু ঘটনা নিয়ে খবর প্রকাশিত হয়েছে। তবে এবার ভিন্ন ঘটনা সামনে এলো, করোনায় আক্রান্ত শ্বশুরকে পিঠে করে হাসপাতালে নিয়ে গেলেন পুত্রবধূ।

ভারতের আসামের ওই পুত্রবধূর নাম নীহারিকা। জানা গেছে, নীহারিকার স্বামী সূরজ চাকরি কারণে রাজ্যের বাইরে থাকেন। এতে নীহারিকাই সংসারের দেখাশোনা ও সব কাজ করেন। এর মধ্যে ৭৫ বছর বয়সী শ্বশুর থুলেশ্বরের জ্বর ও করোনার উপসর্গ দেখা দিলে নীহারিকা তাকে পরীক্ষা করাতে নিয়ে যাওয়ার জন্য অনেকের সাহায্য চেয়েও পাননি।

তাই শ্বশুরকে পিঠে করে তিনি রওনা হন স্বাস্থ্যকেন্দ্রে। আর এই ছবি সামাজিক যোগাযোগ মাধ‌্যমে ছড়িয়ে পড়লে আসামের অভিনেত্রী থেকে শুরু করে বিহার, মুব্বাই, চেন্না থেকে বহু মানুষ তার প্রশংসা করেন। সেই সঙ্গে ভারত সরকারের অব‌্যবস্থাপনা নিয়ে সমালোচনা করেন অনেকে।
হাসপাতালে নেওয়ার পর থুলেশ্বরবাবুকে করোনা পরীক্ষা করানো হয়। পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। শুধু শ্বশুরের নয়, পরীক্ষায় নীহারিকারও করোনা পজিটিভ আসে। বর্তমানে স্বাস্থ্যকেন্দ্র থেকে থুলেশ্বরবাবুকে হাসপাতাল ও নীহারিকাকে হোম আইসোলেশনে পাঠানো হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য