,

আল-কায়েদা প্রধান জাওয়াহিরি হয়তো বেঁচে আছেন : জাতিসংঘের প্রতিবেদন

news-image

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার প্রধান আয়মান আল-জাওয়াহিরি সম্ভবত বেঁচে আছেন। আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত অঞ্চলে তিনি থাকতে পারেন। জাতিসংঘের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। জাতিসংঘের অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাঙ্কশনস মনিটরিং টিমের ১২তম প্রতিবেদনটি ৫ জুন প্রকাশিত হয়।

এ নিয়ে খবর প্রকাশ করেছে এনডিটিভি অনলাইন।

প্রতিবেদনে বলা হয়েছে, আল-কায়েদার একটা উল্লেখযোগ্য অংশ আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত অঞ্চলে অবস্থান করছে। এই দলে জাওয়াহিরিও আছেন বলে ধারণা করা হচ্ছে। এক সদস্য রাষ্ট্রের বরাত দিয়ে আল-কায়েদার প্রধান জাওয়াহিরি সম্পর্কে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, তিনি হয়তো বেঁচে আছেন।
প্রতিবেদনে বলা হয়, জাওয়াহিরির শারীরিক অবস্থা এতটাই নাজুক যে তার পক্ষে সংগঠনের প্রচারণায় অংশ নেওয়া সম্ভব হচ্ছে না। অসুস্থতার কারণে জাওয়াহিরির মৃত্যু হয়েছে বলে আগে খবর বেরিয়েছিল। কিন্তু এই তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি।

২০১১ সালে পাকিস্তানে মার্কিন কমান্ডো অভিযানে আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন নিহত হন। ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর ২০১১ সালের ১৬ জুন আয়মান আল-জাওয়াহিরিকে আল-কায়েদার নতুন নেতা হিসেবে ঘোষণা দেওয়া হয়।

ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন জাওয়াহিরি। ওসামা বিন লাদেন বেঁচে থাকা অবস্থায় জাওয়াহিরিকে আল-কায়েদার দ্বিতীয় প্রধান মনে করা হতো।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য