,

ব্রাহ্মণবাড়িয়ায় চোর চক্রের ৯ সদস্য আটক,  ১১ মোটরসাইকেল উদ্ধার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় পৌর শহরসহ  বিভিন্ন স্হানে অভিযান পরিচালনা চোর চক্রের মূলহোতাসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের তথ্য মোতাবেক বিভিন্ন স্হান থেকে ১১ টি চোরাই মোটরসাইকেলসহ চারটি পানির পাম্প উদ্ধার করেছে  পুলিশ। শনিবার রাত থেকে রোববার  পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।  উদ্ধারকৃত মোটরসাইকেলসহ চোর চক্রের সদস্যরা হলেন, মূল হোতা মো. নাছির (২৩), সুমন মিয়া (২৭), ওমর সানি ওরফে শিমুল (২৫), নাঈম (২০), আলমগীর চৌধুরী (৩০), মিজান মিয়া (২৮), মো. কাউছার মিয়া (৫০), হুসেন মিয়া (৪০), নুরুল আমিন প্রঃ রুহুল আমিন চৌধুরী (২৯)। তাদের বাড়ি জেলার বিভিন্ন উপজেলায়।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার থেকে রোববার পর্যন্ত সদর উপজেলার সুলতানপুর ও মাছিহাতা, জগৎসারসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ মোটরসাইকেলসহ চোর চক্রের মূল হোতাসহ নয় জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় নগদ দুই লাখ ৭০ হাজার টাকা ও চারটি ওয়াটার পাম্প ।
 ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বলেন, উদ্ধার মোটরসাইকেলগুলোর মধ্যে তিনটির প্রকৃত মালিককে পাওয়া গেছে। এ বিষয়ে আটকৃত চোরদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য