মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অনলাইনে পরীক্ষার সিদ্ধান্ত, সশরীরে পরীক্ষা দিতে চায় শিক্ষার্থীরা

news-image

রংপুর ব্যুরো : করোনা পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন।গত বুধবার রাতে রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল স্বাক্ষরিত পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।এতে বলা হয়েছে, অনলাইনে পরীক্ষা নেয়ার বিষয়ে ১১ মে অনুষ্ঠিত ৩০তম একাডেমিক কাউন্সিলে সুপারিশ করা হয়। সুপারিশক্রমে ৭৮তম সিন্ডিকেট সভায় তা অনুমোদন দেয়া হয়। অফিস আদেশের অনুলিপি ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, ২১টি বিভাগের বিভাগীয় প্রধান, হল ও বিভিন্ন দফতরে পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের পরিচালক ড. নাজমুল হক বলেন, ‘সর্বশেষ সিন্ডিকেট মিটিং-এ অনলাইনে পরীক্ষা গ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এখন অনলাইনে পরীক্ষা নেয়ার ক্ষেত্রে কোন বাধা নেই। এখন বিষয়টি বিভাগের উপর নির্ভর করছে।’

এদিকে, অনলাইনে পরীক্ষা নেয়ার সিদ্ধান্তে বিতর্ক শুরু হয়েছে শিক্ষার্থীদের মাঝে। অনেকেই বিষয়টিকে স্বাগত জানালেও ল্যাব পরীক্ষা, দুর্গম এলাকায় দুর্বল ইন্টারনেট ব্যবস্থাসহ বিভিন্ন জটিলতার কথা তুলে ধরে সশরীরে পরীক্ষা নেয়ার দাবি জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেক বিশ্ববিদ্যালয় সশরীরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিলেও বেরোবির এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন তারা।

বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট রাইটস ফোরামের সাধারণ স¤পাদক বায়েজিদ আহমেদ বলেন, ‘বেরোবিতে এমনিতেই সেশনজট, তার ওপর করোনা মহামারিতে তা প্রকট আকার নিয়েছে। বেশিরভাগ বিশ্ববিদ্যালয় এরইমধ্যে সশরীরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের পরীক্ষা অনলাইনে নিলে অনেক জটিলতা দেখা দেবে। তাই আমরা চাই সশরীরে পরীক্ষা নেয়া হোক।

এ জাতীয় আরও খবর

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান

জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কারণ খুঁজছে চসিক

বিদেশি ভাষা শিক্ষায় ল্যাংগুয়েজ ল্যাব স্থাপনের উদ্যোগ

ষড়যন্ত্র পেরিয়ে জনগণের ভোটে সংসদে এসেছি: সরোয়ার আলমগীর

তিস্তা-সোমেশ্বরীতে পানি বাড়ছে, রংপুরে বন্যার আশঙ্কা

শিক্ষামন্ত্রীকে কটাক্ষ হাসনাত আবদুল্লাহর

তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

এমসি কলেজ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

দুই বছরের চূড়ায় শেয়ারবাজার