,

রংপুরে চোরাই ছয় মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেফতার ৬

হারুন উর রশিদ সোহেল,রংপুর : চুরি যাওয়া একটি মোটরসাইকেল খুঁজতে গিয়ে ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। একই সঙ্গে মোটরসাইকেল চুরির রহস্য উন্মোচনসহ চোর চক্রের সক্রিয় ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

শনবিার  দুপুরে আরপিএমপি’র কোতোয়ালী থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপপুলিশ কমিশনার (অপরাধ) মো. আবু মারুফ হোসেন।

গ্রেফতাররা হলেন, শুভ আহমেদ(২৭), সাজু মিয়া (২৬), রবিউল হাসান(২৭), আব্দুল বাতেন মিয়া(২৫), রবিউল ইসলাম (৩৫) ও হাসান আলী তুহিন(২৫)। আসামিরা পেশাদার চোর এবং তাদের বিরুদ্ধে একাধিক চুরি ও মাদক মামলা রয়েছে।

উপপুলিশ কমিশনার জানান, গত ৪ জুন ভোরে রংপুর নগরের পুরাতন চাউল আমোদ গলি হতে আজিম উদ্দিন নামে এক ব্যবসায়ীর অ্যাপাসি মোটরসাইকেল (আরটিআর-১৬০ সিসি) চুরি হয়। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়ের হলে ক্লুলেস মোটরসাইকেল চুরির রহস্য উন্মোচনে তৎপরতা শুরু করে পুলিশ। একটি মোটরসাইকেল উদ্ধারে নেমে চোর চক্রের সক্রিয় সদস্য শুভ আহমেদ ও সাজু মিয়েকে গ্রেফতার ও তাদের স্বীকারোক্তিতে চোরাই মোটরসাইকেলটিসহ আরো ছয়টি চোরাই মোরসাইকেল উদ্ধার করা হয়।

আবু মারুফ হোসেন বলেন, মোটরসাইকেল চুরির ঘটনার তদন্ত করতে গিয়ে আমরা এই চোর চক্রের সন্ধান পেয়েছি। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতেই চোরাই মটরসাইকেলগুলো উদ্ধার করা হয়েছে। এই চক্রটি সংঘবদ্ধ চুরি ও মাদক সেবনের মতো অপরাধের সাথে সরাসরি জড়িত। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। একই সঙ্গে উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- আরপিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শহিদুল্লাহ কাওছার, সহকারী পুলিশ কমিশনার আলতাফ হোসেন, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ, পুলিশ পরিদর্শক (এসআই) এরশাদ আলী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য