,

মানবতার পাশে দাঁড়ান: ডা. জাফরুল্লাহ

news-image

নিজস্ব প্রতিবেদক : সমাজের সচ্ছল মানুষদের প্রতি মানবতার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, আসুন- মানবতার পাশে দাঁড়ান। গরিব কিডনি রোগীদের চিকিৎসার্থে এগিয়ে আসুন। গণস্বাস্থ্যের নগর ডায়ালাইসিস সেন্টারে দান করুন।

আজ দুপুরে মিসেস শিরিন শাহাব ও ফারিহান রহমান পরিবারের পক্ষ থেকে তাদের মা মরহুমা নিলুফার চৌধুরীর চেহলামের খরচের অর্থ ধানমন্ডি নগর হাসপাতালে প্রদানকালে এক বক্তব্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী এ আহ্বান জানান। শিরিন শাহাব ও ফারিহান রহমান তাদের মা মরহুমা নিলুফার চৌধুরীর চেহলামের খরচের পুরো ৫০ হাজার টাকা জাফরুল্লাহ চৌধুরীর হাতে তুলে দেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের এই প্রতিষ্ঠাতা বলেন, রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হকের একমাত্র সন্তান কন্ঠশিল্পী জয়িতা গত ২৩ মে গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারে দরিদ্রদের চিকিৎসার জন্য দান করে প্রথম উদারণ সৃষ্টি করেছেন। তারই ধারাবাহিকতায় মিসেস শিরিন শাহাব ও ফারিহান রহমান তাদের পরিবারের পক্ষ থেকে মা মরহুমা নিলুফার চৌধুরীর চেহলামের খরচের পুরো টাকা গণস্বাস্থ্যের নগর ডায়ালাইসিস সেন্টারে দান করেছেন।
গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের পক্ষ থেকে তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এই টাকা অনুদানের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মিসেস শিরিন শাহাব ও তার ভাই ফারিহান রহমান তাদের পরিবার কর্তব্য পালন করেছেন। দেশের ধনাঢ্য ব্যক্তিদের মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। এসময় জাফরুল্লাহ আরও জানান, গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারে সকল দান আয়কর মুক্ত।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য