,

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুর্চির মৃত্যু

news-image

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর শহরের শকুনি লেক পাড়ের একটি রেস্টুরেন্টে শনিবার সন্ধ‍্যা ৬টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কাওসার ( ২৭) নামে এক বাবুর্চির মৃত্যু হয়েছে। নিহত কাওসার ঢাকার নবাবগঞ্জ উপজেলার হাওয়াডুবি এলাকার আবুল ফজল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল থেকে রেস্টুরেন্টের রান্না ঘরে কাজ করছিলেন কাওসার ও রানা। রান্না ঘরের ফ্লোর হঠাৎ বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে কাওসার ও রানা দুজনই বিদ্যুতায়িত হয়ে আহত হন। পরে রেস্টুরেন্টের অন্য কর্মীরা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাওসারকে মৃত ঘোষণা করে। আহত রানা মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রেস্টুরেন্টের মালিক সরিফুল ইসলাম মাসুদ বলেন, বিকেলে প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাত হয়। বজ্রপাতের পর থেকেই রেস্টুরেন্টসহ আশেপাশের কয়েকটি বাড়ি দোকান ও বাসা বিদ্যুতায়িত হয়ে পড়ে। আমরা তাৎক্ষণিক বিদ্যুৎ অফিসে ফোন করি। কিন্তু এর মধ্যেই আমার রেস্টুরেন্টের রান্না ঘরে কাজ করা অবস্থায় কাওসার ও রানা দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়। কাওসার মারা গেছে। রানা সুস্থ আছে।
এ ব্যাপারে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) হাসানুজ্জামান বলেন, আহত বাবুর্চি কাওসারকে হাসপাতালে নেওয়ার পর মারা গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। রেস্টুরেন্টটির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য