শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আলফাডাঙ্গায় ইউপি চেয়ারম্যানসহ ৪৪ জনের নামে মামলা

news-image

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় দুই পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ প্রায় অর্ধশতাধিক ব্যক্তির নামে মামলা হয়েছে। এ ঘটনায় ১০ জনকে ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় আনা হয়েছে। তবে এর মধ্যে ৮ জন ঘটনায় জড়িত থাকায় তাদেরকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। বাকি দুইজন সাবেক আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন আহমেদ ও হাতকড়া নিয়ে পালানো যুবক বরকত শেখের বাবা মো. নিজাম উদ্দিনকে ছেড়ে দেওয়া হয়েছে।

শনিবার আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক প্রশান্ত কুমার বাদী হয়ে উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মিজানুর রহমানসহ ৪৪ জনের নাম উল্লেখ করে আরও অন্তত ১০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করে পুলিশ।

আটককৃতরা হল- উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের ধুলজুড়ি গ্রামের জামাল সর্দার, আরব সর্দার, ইবাদত সর্দার, মাহাতাব শেখ, হাচান শেখ, লুলু মোল্যা, মাছুম শেখ ও মহসীন শেখ।
এ ব্যাপারে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও পাঁচুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম মিজানুর রহমান জানান, শুক্রবার বেড়িরহাট বাজারে দু’পক্ষের কোন সংঘর্ষের ঘটনা হয়েছে কিনা আমার জানা নেই। কিন্তু আমি ঢাকা থেকেও এই মামলার আসামি হয়েছি।

সংঘর্ষের ঘটনা অস্বীকার করে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সদস্য খালিদ মোশাররফ রঞ্জু বলেন, এরকম কোন সংঘর্ষ শুক্রবার বেড়িরহাট বাজারে ঘটেনি। আমার কোন লোকজন সংঘর্ষে লিপ্ত হয়নি। কিন্তু আমি জানতে পারলাম আমাকেও নাকি এই মামলার আসামি করা হয়েছে।

আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানান, বেড়িরহাট-ধুলজুড়িয়া এলাকায় ‘দু’পক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় ৮ জনকে গ্রেফতার করে ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা