,

করোনাকালে কর্মহীন শিল্পীদের পাশে সালমান-হৃতিক

news-image

অনলাইন ডেস্ক ; করোনাকালে লকডাউনে অসংখ্য শিল্পী ও কলাকুশলী কর্মহীন হয়ে পড়েছেন। এইসব শিল্পী-কলাকুশলীদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান ও হৃতিক রোশন।

অভিনেতা ও নেটফ্লিক্স ইন্ডিয়ার যৌথ উদ্যোগে বলিউডের স্টান্ট শিল্পীদের কাছে পৌঁছে দেওয়া হবে সাহায্য। এবার সালমানের সঙ্গে নেটফ্লিক্সও উদ্যোগে শামিল, যাদের সাহায্যে উপকৃত হবেন মুভি স্টান্ট আর্টিস্টস অ্যাসোসিয়েশনের সদস্য শিল্পীরা। তবে সালমান খান এবার যে অর্থ সহায়তা দেবেন সেটা উল্লেখ করেননি। খবরের সত্যতা নিশ্চিত করেছেন মুভি স্টান্ট আর্টিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এজাজ গুলাব।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সালমান খানের কাছ থেকে অর্থ সাহায্য আসা শুরু হয়েছে। সেইসব অর্থ সংস্থার তালিকাভুক্ত প্রতিটি স্টান্ট শিল্পীর ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে।
অন্যদিকে ছোট পর্দার দুঃস্থ শিল্পী ও কলা-কুশলীদের জন্য ২০ লক্ষ টাকার সাহায্য করলেন হৃতিক রোশন। সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশনের (সিনটা) অন্তর্গত প্রায় ৫০০০ কর্মী উপকৃত হবেন এর মাধ্যমে। হৃতিকের দেওয়া অনুদানের থেকে দারিদ্র সীমার নীচে থাকা শিল্পীদের জন্য দৈনিক রেশনের ব্যবস্থা এবং সকলের জন্য ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য