,

করোনায় জাপানে কমেছে জন্মহার

news-image

অনলাইন ডেস্ক : জাপানের জনসংখ্যাগত সংকট দিন দিন খারাপের দিকে যাচ্ছে। করোনায় উল্লেখযোগ্য হারে কমেছে শিশু জন্মের হারও। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব মতে, ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে শিশু জন্মহার কমেছে ২ দশমিক ৮ শতাংশ। যা ১৮৯৯ সালের পর থেকে জাপানে সর্বনিম্ন জন্মহার।

এমন পরিস্থিতি তৈরি হয়েছে করোনা মহামারিতে জাপানে বিয়ের সংখ্যা কমে যাওয়ায় বলে ধারণ করা হচ্ছে। জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, গত বছর দেশটিতে ১২ দশমিক ৩ শতাংশ কমেছে রেজিস্ট্রেশনকৃত বিয়ের সংখ্যা। এছাড়া জাপানে শিশু জন্মদানে সক্ষম এমন নারীর সংখ্যা ১ দশমিক ৩৪ শতাংশ কমেছে। এ সংখ্যা পৃথিবীর অন্য যে কোন দেশের তুলনায় সর্বনিম্ন।

গত কয়েক বছর ধরেই জনসংখ্যা বৃদ্ধির হার নিম্নমুখী জাপানে। পার্শ্ববর্তী দেশ দক্ষিণ কোরিয়াও জনসংখ্যা হ্রাস নিয়ে লড়াই করছে। দেশটিতে গত বছর জন্মহারের তুলনায় মৃত্যুহার ছিল বেশি। এছাড়া সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ চীনেও কমতির দিকে জনসংখ্যা বৃদ্ধির হার।

চলতি বছরের মে মাসে সরকারি হিসাব মতে, ১৯৬০ সালের পর থেকে চীনে জনসংখ্যা উৎপাদন সর্বোচ্চ হারে হ্রাস পেয়েছে। ফলে দুই সন্তান নীতি থেকে বেরিয়ে এবার তিন সন্তান নীতি গ্রহণ করল দেশটি। ২০১৫ সালে চীনে এক সন্তান নীতি থেকে বেরিয়ে আসলেও উল্লেখযোগ্য হারে বাড়েনি দেশটির জনসংখ্যা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য