মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবের অনুশীলনে জৈব সুরক্ষাবলয় ভঙ্গ, তদন্ত করবে বিসিবি

news-image

ক্রীড়া ডেস্ক : মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসানের অনুশীলনে জৈব সুরক্ষাবলয় ভাঙার অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ তদন্ত করে দেখবে বিসিবি ও সিসিডিএম।

গতকাল দুপুরে মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসানের ব্যাটিং অনুশীলনের সময় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে ঢুকে পড়েন বাইরের এক ব্যক্তি।
প্রিমিয়ার ক্রিকেট লিগ করোনার কারণে চালু করা যায়নি গত বছর।
নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরাও তাঁকে বাধা দেননি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, একাডেমি মাঠ ও ইনডোর ঢাকা প্রিমিয়ার লিগের জৈব সুরক্ষাবলয়ের অংশ। সেখানে বাইরের কারও প্রবেশ নিষেধ। তবু কীভাবে সেখানে বাইরের মানুষ ঢুকে পড়লেন, সেটিই খতিয়ে দেখবে বিসিবি ও সিসিডিএম।

সিসিডিএমের প্রধান কাজী ইনাম আহমেদ বলেছেন, ‘আমরা এমন ঘটনায় হতাশ হয়েছি। সিসিডিএম ও বিসিবি বিষয়টি খুব গুরুত্ব সহকারে নিচ্ছে। প্রতিটি দলের ক্রিকেটার, কর্মকর্তাদের স্বাস্থ্যগত নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জৈব সুরক্ষাবলয়ের পেছনে যথেষ্ট পরিমাণ টাকা ও প্রচেষ্টা বিনিয়োগ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং সামনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসানের অনুশীলনে জৈব সুরক্ষাবলয় ভাঙার অভিযোগ উঠেছে।
মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসানের অনুশীলনে জৈব সুরক্ষাবলয় ভাঙার অভিযোগ উঠেছে।ছবি: প্রথম আলো
করোনামুক্ত লিগ আয়োজনে এবার বিসিবি প্রায় সাত কোটি টাকা খরচ করেছে। দলগুলোকে জৈব সুরক্ষায় রাখা হচ্ছে বিসিবির তত্ত্বাবধানে। ক্রিকেটারদের থাকা-খাওয়ার সব খরচই বহন করছে বিসিবি। যদি কেউ জৈব সুরক্ষাবলয় ভাঙেন, তার জন্য শাস্তির বিধানও রাখা হয়েছে। শাস্তি হিসেবে জরিমানা, বহিষ্কার, এমনকি ক্লাবের পয়েন্ট কাটা যাওয়ার বিধান রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান

জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কারণ খুঁজছে চসিক

বিদেশি ভাষা শিক্ষায় ল্যাংগুয়েজ ল্যাব স্থাপনের উদ্যোগ

ষড়যন্ত্র পেরিয়ে জনগণের ভোটে সংসদে এসেছি: সরোয়ার আলমগীর

তিস্তা-সোমেশ্বরীতে পানি বাড়ছে, রংপুরে বন্যার আশঙ্কা

শিক্ষামন্ত্রীকে কটাক্ষ হাসনাত আবদুল্লাহর

তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

এমসি কলেজ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

দুই বছরের চূড়ায় শেয়ারবাজার