,

আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার

news-image

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার রাত ৮টায় র‍্যাব-১১’র সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মো. রুবেল সরকার (৩২) ও তার স্ত্রী মোছা. সোনিয়া (২৫)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত আসামিরা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা ১৫ থেকে ২৫ বছর বয়সী সুন্দরী তরুণীদের বিদেশে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে অসামাজিক কার্যকলাপের উদ্দেশ্যে পাচার করে। এ চক্রের সদস্যরা পাচারকৃত নারীদের হোটেলে নিয়ে গৃহবন্দি করে রাখতো। বিদেশে
অবস্থানকালীন সময়ে এই সকল তরুণীদেরকে কোনো অবস্থাতেই নিজের ইচ্ছায় হোটেলের বাহিরে যেতে দেওয়া হত না।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, প্রাথমিক অবস্থায় তরুণীরা অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হতে রাজি না হলে বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য জোরপূর্বক প্রয়োগ করা হত।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামি মো. রুবেল সরকার ও তার স্ত্রী মোছা. সোনিয়ার সাথে রিফাদুল ইসলাম হৃদয় ওরফে টিকটক হৃদয়ের সাথে সরাসরি যোগাযোগ রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য