,

ভারত-চীন দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন পুতিন

news-image

অনলাইন ডেস্ক : ভারত-চীন দ্বন্দ্ব নিয়ে এবার মুখ খুললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দু’জনেই যথেষ্ট অভিজ্ঞ নেতা। তাদের মধ্যেকার সমস্যা তারাই মিটিয়ে নিতে পারবেন। এই বিষয়ে তৃতীয় কোনও আঞ্চলিত শক্তির না ঢোকাই ভাল।

মূলত আমেরিকাকে ইঙ্গিত করে আজ শনিবার এই মন্তব্য করেছেন পুতিন। তিনি বলেন, আমি জানি ভারত-চীনের মধ্যে কিছু বিষয় নিয়ে বিরোধ রয়েছে। এটা প্রতিবেশী দেশগুলোর মধ্যে হয়েই থাকে। আমি নরেন্দ্র মোদী ও শি জিনপিংকে ব্যক্তিগত ভাবে জানি। তারা অভিজ্ঞ রাজনীতিবিদ। তারা পরস্পরকে শ্রদ্ধা করেন। তারাই ঠিক সমাধানসূত্র বের করবেন।

আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, রুশ প্রেসিডেন্টের শেষের এই মন্তব্য আসলে আমেরিকার উদ্দেশ্যেই করা। কারণ, ভারত-চীন দ্বন্দ্বে নয়াদিল্লির পাশে দাঁড়িয়ে প্রথম থেকেই বেইজিংয়ের বিরোধিতায় সরব ওয়াশিংটন। তাদের সেই বিরোধিতার পিছনে কারণ একটাই, দক্ষিণ এশিয়ায় চীনকে আধিপত্য কায়েম করতে না দেওয়া।
সূত্র : জি নিউজ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য