,

এবার বলিউড তারকাদের গোপন ভিডিও ফাঁসের হুমকি কেআরকে’র

news-image

অনলাইন ডেস্ক: কিছুদিন আগেই চলচ্চিত্র সমালোচক কামাল রশিদ খান ওরফে কেআরকে’র নামে মামলা করেছেন ‘রাধে’ অভিনেতা সালমান খান। নিজেকে সমালোচক বলে দাবি করা এই কেআরকে’কে ঘিরে বিতর্ক যেন থামছেই না। এবার ভারত ছাড়ার ইচ্ছে প্রকাশ করে হুমকি দিয়েছেন বলিপাড়ার তামাম তারকাদের।

তিনি বলেছেন, তাকে ভারত ছাড়তে বাধ্য করা হলে বলিউড তারকাদের গোপন ভিডিও ফাঁস করে দেওয়া হবে। আজ শনিবার এক টুইটে নিজেকে চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেনের সঙ্গে তুলনা করে কেআরকে লেখেন, যেভাবে বলিউড আমায় বিরক্ত করছে হয়তো আমাকে ভারত ছেড়ে চলে যেতে হতে পারে।

পরে আরেক টুইটে কেআরকে’র হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, যে মুহূর্তে আমি ভারত ছেড়ে দেব সেই মুহূর্তে ভারতের আর কোনও আইন আমায় স্পর্শ পর্যন্ত করতে পারবে না।
কেআরকে’র দাবি তার কাছে নাকি বলিসেলেবদের এমন সব গোপন ভিডিও এবং সিক্রেট রয়েছে দেশের বাইরে গেলে যা তিনি ধুমধাম করে প্রকাশ করবেন। তাই তাকে যেন ভারত ছাড়তে বাধ্য না করা হয় সে ব্যাপারে কার্যত হুমকি দিয়েছেন তিনি। সূত্র : টিভি নাইন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য