,

একই দড়িতে গলায় ফাঁস লাগিয়ে প্রেমিক যুগলের আত্মহত্যা

news-image

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে প্রেমের সম্পর্ক পারিবারিক ভাবে মেনে না নেওয়ায় একই দড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা প্রেমিক যুগলের ঝুুুুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, সােহেল হাওলাদার (১৯), নাসরিন হাওলাদার (১৩)।

আজ শনিবার সকালে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিরাজলা গ্রামে এ ঘটনা ঘটে।

জানাগেছে, মজিবর হাওলাদারের ছেলে সােহেল ও হাবিব হাওলাদারের মেয়ে নাসরিন। ভোররাতে বাড়ির পাশের বাগানে গাছের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
নিহত সোহেল এসএসসি পাস করেছেন এবং নাসরিন আক্তার ৮ম শ্রেণিতে পড়াশোনা করতো। সোহেল ও হাবিবা দূর সম্পর্কের চাচাতো ভাই বোন।

সদর থানার ওসি আখতার মোর্শেদ জানান, সোহেল আর নাসরিন দু’জন একে অপরকে ভালোবাস তো। বিষয়টি অবিভাবকরা মেনে না নেয়ায় হয়তো এ ঘটনা ঘটেছে।

ওসি আরও জানান, বাড়ির পাশে বাগানে একটি গাছের ডালে একই দড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য