,

এবার ইন্দোনেশিয়ান ভাষায় গান গাইলেন হিরো আলম (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক আলোচনা-সমালোচনাকে পাত্তা না দিয়ে একের পর এক গান গেয়েই চলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত ব্যক্তি হিরো আলম। বাংলা, আরবি, হিন্দি, চীনা, ইংরেজি ভাষার পর এবার ইন্দোনেশিয়ান ভাষায় গান গাইলেন তিনি। আজ শনিবার গানটি হিরো আলমের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।

হিরো আলম জানিয়েছেন, ইন্দোনেশিয়ান ভাষায় তার গাওয়া এ গানটি বিরহের। এক প্রেমিক যুগলের বিরহের গান।

নিজের বানানো মিউজিক ভিডিওর মডেল হয়ে আলোচনায় এসেছিলেন হিরো আলম। এরপর তিনি কাজ করেছেন চলচ্চিত্রেও। তবে তার চলচ্চিত্র খুব একটা সাড়া ফেলতে পারেননি। অংশ নিয়েছিলেন নির্বাচনেও। সম্প্রতি তিনি গায়ক হিসেবে আত্মপ্রকাশ করে একের পর এক গান গেয়ে যাচ্ছেন। এ নিয়ে তীব্র সমালোচনা হলেও তিনি একের পর এক গান গেয়ে যাচ্ছেন।
সঙ্গীতজগতে আত্মপ্রকাশ নিয়ে হিরো আলমের বক্তব্য, আমি তো মানুষের মন রাঙাতে চাই। ভাঙা মন জোড়া লাগাতে চাই। একটু বিনোদন দিতে চাই। আমি তো কারও পিছে লাগিনি। কে কী সমালোচনা করলো আমি কেয়ার করি না।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য