,

কনে সাজাতে দেরি করায় বর-কনেপক্ষের সংঘর্ষ, আহত ১২

news-image

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে এক বিয়েবাড়িতে বর ও কনে পক্ষের মধ্যে তুলকালাম ঘটনা ঘটেছে। শ্বশুরবাড়ি থেকে কনেকে সাজাতে দেরি করায় লাঠিসোটা নিয়ে বর ও কনে পক্ষের মধ্যে ঘটে যাওয়া এ সংঘর্ষের আহত হয়েছেন অন্তত ১২ জন। শুক্রবার (৪ জুন) বিকেলে রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মধুখালী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুই সপ্তাহ আগে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মধুখালী গ্রামের আব্দুর রহমান ফকিরের ছেলে সাহেবের সাথে পার্শ্বর্বর্তী মৌডুবী ইউনিয়নের মাঝের গ্রামের মোরশেদ হাওলাদারের মেয়ের বিয়ে হয়। গত বুধবার বরপক্ষ এসে কনেকে শ্বশুরবাড়িতে নিয়ে যায় । দুইদিন পর শুক্রবার কনেপক্ষের লোকজন বরের বাড়িতে কনেকে আনতে যান।

বিকেলে খাবার শেষে কনেকে সাজাতে দেরি করা নিয়ে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে লোকজন লাঠিসাটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয় পক্ষের ১২ জন আহত হন। পরে নিজেদের মধ্যে মিমাংসার পর বর ও কনেকে নিয়ে বাড়ি ফেরে কনে পক্ষের লোকজনেরা।

রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, কোনও পক্ষই থানায় অভিযোগ করেনি। আমরা পরবর্তীতে খোঁজ নিয়ে জেনেছি স্বামী-স্ত্রীকে নিয়ে গেছেন কন্যাপক্ষ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য