,

ভয়াবহ নির্যাতন ও ধর্ষণের বর্ণনা দিল চীনের উইঘুর মুসলিমরা

news-image

অনলাইন ডেস্ক : চীন সরকারের ভয়াবহ নির্যাতনের বর্ণনা দিয়েছে উইঘুর মুসলিমরা। শুক্রবার যুক্তরাজ্যের একটি আদালতে গণহত্যা, নির্যাতন, ধর্ষণ এবং অন্যান্য অপব্যহারের বর্ণনা দেন ভুক্তভোগীরা। যদিও চীন বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

শুক্রবার আদালতে প্রথম শুনানি শুরু হয়েছে, চলবে সোমবার পর্যন্ত। আশা করা হচ্ছে, ডজনের বেশি উইঘুর ভুক্তভোগীর সাক্ষ্য গ্রহণ করা হবে।

উইঘুর মুসলিমদের কোনো রাষ্ট্র সমর্থন নেই। এছাড়া কোনো রায়ই সরকারের ওপর বাধ্যতামূলক হবে না। তবে বেইজিং তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে এই শুনানিকে ‘মিথ্যা বলার যন্ত্র’ বলে সম্বোধন করেছে।
চীনের বিরুদ্ধে অভিযোগ, দেশটি ১০ লাখেরও বেশি উইঘুর মুসলিমকে বন্দি রাখা হয়েছে। এছাড়া দেশটি নারীদের বন্ধ্যাকরণ, ধর্ষণ, নির্যাতন, বাধ্যতামূলক শ্রম আদায় এবং ধর্মীয়, বাক ও চলাচলের স্বাধীনতায়ও কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।

জিনজিয়াং প্রদেশের তিনজন উইঘুর তুরস্কে পালিয়ে যান। যুক্তরাজ্যের আদালতে তারা কর্তৃপক্ষের জোরপূর্বক গর্ভপাত এবং নিপীড়নের সাক্ষ্য দিয়েছেন। লন্ডনের আদালতে দেওয়া এই তিনজনের সাক্ষ্য-প্রমাণ, উইঘুরদের ওপর চীনের গণহত্যার তদন্তে ব্যবহৃত হবে।

সাক্ষী দেওয়া তিনজনের একজন নারী বলেন, তিনি যখন সাড়ে ছয়মাসের গর্ভবতী, কর্তৃপক্ষ তখন তাকে গর্ভপাতে বাধ্য করে। আরেকজন পুরুষ বলেন, কারাগারে সেনারা তাকে দিনরাত নির্যাতন করেছে।

৫৫ বয়সী রোজি নামে আরেক উইঘুর নারী বলেন, ২০০৭ সালে কয়েকজন প্রেগন্যান্ট নারীর সঙ্গে তাকেও গ্রেফতার করা হয়। কর্তৃপক্ষ তাকে পঞ্চম সন্তান গর্ভপাতে বাধ্য করে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য