,

চুপিসারে গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী ইয়ামি গৌতম

news-image

অনলাইন ডেস্ক : ব্যক্তিগত জীবনে লোকচক্ষুর আড়ালে থাকতেই পছন্দ করেন ইয়ামি গৌতম। তাই তার প্রেমের খবর টের পাননি কেউ। ঠিক তেমনই আগে জানা যায়নি তার বিয়ের কথা। শুক্রবার আচমকাই সকলের চক্ষু চড়কগাছ। কারণ, হঠাৎ করেই নিজের বিয়ের ছবি শেয়ার করলেন ইয়ামি গৌতম।

অভিনেত্রীর জীবনসাথী আদিত্য ধর। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবির পরিচালক। শুক্রবার তার সঙ্গেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘তোমার আলোয় আমি ভালবাসতে শিখলাম। পরিজনদের আশীর্বাদ নিয়ে বিয়ে করলাম। আমরা একে অপরের একেবারেই ব্যক্তিগত। তাই এই খুশির মুহূর্ত পরিজনদের সঙ্গে উদযাপন করলাম। আর এই বিশেষ মুহূর্তে আমরা সকলের আশীর্বাদ এবং শুভকামনা চাই।’

জীবনের বিশেষ মুহূর্তের ছবি শেয়ারের পর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন নবদম্পতি। দিয়া মির্জা, বণী কাপুরসহ অনেকেই তাদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। ‘ভিকি ডোনার’ ছবি দিয়ে বলিউডে পথচলা শুরু ইয়ামির। আয়ুষ্মান খুরানার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল তাকে।
একের পর এক ছবিতে দেখা গিয়েছে ইয়ামিকে। সেই সূত্রেই ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবির পরিচালক আদিত্যর সঙ্গে বন্ধুত্ব। ধীরে ধীরে দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। এক সময় একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তবে ইয়ামি ব্যক্তিগত জীবনকে কখনও-ই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতে দেননি। তাই তো তার সম্পর্কের কথা জানতে পারেননি কেউই। বিয়ের খবরও নিজে থেকে না জানালে হয়তো ঘুণাক্ষরেও টের পেতেন না অনুরাগীরা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য