,

নাটোরে ৮ বছরের শিশু ধর্ষণের শিকার

news-image

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলায় আইসক্রিম কিনতে বের হয়ে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরের দিকে উপজেলার কদিমচিলান ইউনিয়নের দ্বারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তির নাম সজীব (১৫)। সে দ্বারপাড়া গ্রামের মিন্টু মিয়ার ছেলে। ঘটনার পর প্রাথমিক অভিযোগের ভিত্তিতে তাকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, শুক্রবার দুপুরে ওই শিশুটি আইসক্রিম কিনতে রাস্তায় বের হয়। আইসক্রিম কেনা শেষে বাসায় ফেরার পথে সজীব তাকে ফুসলিয়ে পাশের ঝোপের ভেতরে নিয়ে ধর্ষণ করে। এমন অবস্থায় শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি তার বাবা-মাকে জানায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে বনপাড়ায় পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, প্রাথমিক অভিযোগের ভিত্তিতে সজীবকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য