শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশসহ ১৬ দেশকে যুক্তরাষ্ট্র দিচ্ছে ৭০ লাখ টিকা

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশসহ বিভিন্ন দেশকে টিকা সরবরাহ শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। জুনের মধ্যে মোট আট কোটি ডোজ টিকা সরবরাহ করবে দেশটি। এর মধ্যে প্রথম দফায় বাংলাদেশসহ এশিয়ার ১৬টি দেশে পাঠানো হচ্ছে ৭০ লাখ ডোজ। বৃহস্পতিবার টিকা বিতরণের এই রূপরেখা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর এএফপি ও নিউইয়র্ক টাইমসের।

বাইডেন প্রশাসন জানিয়েছে, তারা এর আগে ছয় কোটি ডোজ টিকা সরবরাহের ঘোষণা দিলেও এখন তা বাড়িয়ে আট কোটি করা হচ্ছে। এ মধ্যে প্রথমেই পাঠানো হবে আড়াই কোটি ডোজ। এশিয়ার দেশগুলোর জন্য বরাদ্দ ৭০ লাখ টিকা বাংলাদেশ ছাড়াও পাবে ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মালদ্বীপ, মালয়েশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, লাওস, পাপুয়া নিউগিনি, তাইওয়ান এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ। এসব টিকা পাঠানো প্রক্রিয়াধীন বলে যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে।

কোন দেশকে কত টিকা দেওয়া হবে তা স্পষ্টভাবে বলা হয়নি। তবে শুরুতে এক একটা দেশ সর্বোচ্চ চার-পাঁচ লাখ ডোজ পেতে পারে। যুক্তরাষ্ট্র দেবে জনসন অ্যান্ড জনসন, মডার্না ও ফাইজার-বায়োএনটেকের টিকা। এই তিনটি টিকাই জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের সংশ্নিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের কাছে অস্কফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৪০ লাখ ডোজ টিকা চেয়েছিল। কিন্তু প্রথম দফায় এ টিকা দেওয়া হচ্ছে না। কারণ যুক্তরাষ্ট্র সরকার এখনও এ টিকাটির অনুমোদন দেয়নি। দেশটিতে অ্যাস্ট্রাজেনেকার ছয় কোটি টিকা পড়ে আছে। বাংলাদেশে অপফোর্ডের টিকা গ্রহণকারী প্রায় সাড়ে ১৩ লাখ মানুষ একই টিকার দ্বিতীয় ডোজ পাবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারত সরকার টিকা রপ্তানি বন্ধ করে দেওয়ায় এ অবস্থা তৈরি হয়েছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা