,

হিজাব নিয়ে কটুক্তির সুন্দরভাবে জবাব দিলেন অভিনেত্রী সানা খান

news-image

অনলাইন ডেস্ক : সম্প্রতি হিজাব পরে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন সানা খান। সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘লোককে এত ভয় পেয়ে চলো কেন? তুমি কি এই আয়াত পড়নি? আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করেন, আর যাকে ইচ্ছা অপমান করেন (সুরা আল ইমরান: ২৬)।’

হিজাব পরার কারণে প্রায়ই ইসলাম বিদ্বেষীদের সমালোচনার মুখে পড়তে হয় সানাকে। তাই তিনি সমালোচনাকারীদের সুন্দরভাবে জবাব দিয়ে বলেন, ‘কখনও কখনও অপমানের মধ্যে সম্মান লুকিয়ে থাকে, আবার সম্মানের মধ্যে অপমান। তাই আমাদের চিন্তা করতে হবে ও বুঝতে হবে কোনটি আসল পথ। আর আমি কোন পথের অংশীদার হব।’

তবে সানার হিজাব পরা এ ছবির প্রশংসা করে অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন। অনেকেই মনে করছেন, হিজাবে একজন নারীর শালীনতার দৃষ্টান্ত সানা খান।
অন্যদিকে, একজন নেটিজেন মন্তব্য করেন, ‘এত পড়াশোনা করে কী লাভ যদি হিজাব পরে বাকি জীবন কাটাতে হয়?’ জবাবে অভিনেত্রী লেখেন, ‘ভাই আমার, যদি পর্দার পেছনে থেকে নিজের ব্যবসা চালিয়ে নিতে পারি সফলভাবে, এত ভালো শ্বশুরবাড়ি পাই, এত ভালো স্বামী পাই, তা হলে আর কী চাই! আর আল্লাহ আমাকে রক্ষা করছেন সব দিক থেকে। আলহামদুলিল্লাহ।’

উল্লেখ্য, বলিউড অভিনেত্রী সানা খান তার ১৫ বছরের সুদীর্ঘ ক্যারিয়ারের ইতি টানেন গত বছরের অক্টোবরে। এর দেড় মাস পর ভারতের গুজরাটের সুরাটের বাসিন্দা মাওলানা মুফতি আনাস সাইয়িদকে জীবনসঙ্গী করেন। এরপর থেকেই ইসলামের নিয়ম-কানুন মেনে চলার পাশাপাশি পর্দার বিধানও পালন করছেন এ অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য