,

এবার করোনার ডেল্টা প্রজাতির সংক্রমণ যুক্তরাজ্যে

news-image

অনলাইন ডেস্ক : ভারতে পাওয়া করোনার বি.১.৬১৭.২ বা ডেল্টা প্রজাতি নিয়ে আশঙ্কা যুক্তরাজ্যে। ইতোমধ্যেই সেখানে এই প্রজাতি ছড়িয়ে পড়েছে। ফলে বিজ্ঞানীরা সতর্কবার্তা দিয়েছেন, এই প্রজাতির সংক্রমণে পরিস্থিতি খারাপ হতে পারে।

যুক্তরাজ্যের স্বাস্থ্য সংস্থা-পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই) জানিয়েছে, ডেল্টা প্রজাতির সংক্রমণ দেশের নানা প্রান্তে বাড়তে শুরু করেছে। ফলে হাসপাতালে ভর্তির ঝুঁকিও বাড়ছে আক্রান্তদের।

সরকারি তথ্য বলছে, চলতি সপ্তাহেই এই প্রজাতিতে আক্রান্ত হয়ে ২৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত সপ্তাহে সংখ্যাটা ছিল ২০১। সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি, তা হল যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তারা সকলেই টিকা নিয়েছেন।
সম্প্রতি এক সমীক্ষায় ভারতের ন্যাশনাল সেন্টার ফর ডিজিস কন্ট্রোল জানিয়েছে, টিকা নেওয়ার পরও ডেল্টা প্রজাতিতে আক্রান্ত হচ্ছেন অনেকেই। যা আলফা প্রজাতির ক্ষেত্রে হয়নি। ফলে টিকা নেওয়ার পরও সংক্রমিত হওয়ার বিষয়টি উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসক মহলে।

যুক্তরাজ্যে স্বাস্থ্য নিরাপত্তা সংস্থার প্রধান নির্বাহী জেনি হ্যারিস বলেন, যুক্তরাজ্যে যেহেতু ডেল্টা প্রাজতির আধিক্য দেখা যাচ্ছে, আমাদের এর মোকাবিলায় সব দিক থেকে প্রস্তুত থাকতে হবে।

বিশেষজ্ঞরা নাগরিকদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য