,

আর্থিক অনটনে ছেলেকে খুন করে বাবা-মায়ের আত্মহত্যা

news-image

অনলাইন ডেস্ক : করোনাকালে চরম আর্থিক অনটনে ছেলেকে খুন করে আত্মহত্যা করেছেন বাবা ও মা। শুক্রবার ভারতের উত্তর ২৪ পরগনার সোদপুরে এ ঘটনা ঘটে।

রাজ্য পুলিশ মরদেহ গুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। পুলিশের ধারণা, আর্থিক অনটনে ছেলেকে খুন করে আত্মঘাতী হয়েছেন দম্পতি।

জানা যায়, করোনার জেরে গত বছরে একটানা লকডাউনে বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হন সোদপুরের বসাক বাগানের বাসিন্দা সমীর গুহ। পরে লকডাউন উঠলেও ব্যবসায় মন্দা কাটেনি। এবছর করোনার সেকেন্ড ওয়েভ আছড়ে পড়তেই ফের রাজ্যে কড়াকড়ি।
বাজার থেকে ব্যবসার টাকাই ঘরে তুলতে পারছিলেন না সমীর গুহ। টাকা না থাকায় সংসারের খরচও জোগাতে পারছিলেন না তিনি। টাকার জোগাড়ে হন্যে হয়ে ঘুরলেও লাভ হয়নি। পরিচিতদের অনেকেরই একই দশা। টাকার অভাবে একদিকে যেমন ব্যবসা কার্যত বন্ধ হয়ে গিয়েছিল তেমনি সংসারের খরচ চালাতেও পারছিলেন না সমীর।

শুক্রবার সকালে গুহ’র বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ এসে বাড়ির দরজা ভেঙে সমীর গুহ ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার করেন। এসময় দম্পতির ছেলেরও মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সন্তানকে খুনের পর দম্পতি আত্মঘাতী হয়েছেন। তবে এই মৃত্যুর পেছনে অন্য কোনো ঘটনা আছে কিনা তদন্ত করে দেখছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য