,

ডাবল সেঞ্চুরি করে সৌরভ গাঙ্গুলীর রেকর্ড ভাঙলেন কনওয়ে!

news-image

অনলাইন ডেস্ক : লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচে নেমেই দুর্দান্ত সেঞ্চুরি করেন নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে। এর মধ্য দিয়ে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর ২৫ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন তিনি।

তবে সেঞ্চু্রি করে থামলেন না কিউই এই ওপেনার। অভিষেক ইনিংস বড় করে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করলেন বাঁহাতি এ ব্যাটসম্যান। এতে তিনি ম্যাথু সিনক্লেয়ারের পর নিউজিল্যান্ডের ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে অভিষেকেই ডাবল সেঞ্চুরির দেখা পেলেন।

ম্যাচে কিউইদের আশা যাওয়ার মিছিলে শেষ ব্যাটসম্যান হিসেবে রান আউট হন তিনি। আউট হওয়ার আগে ডাবল সেঞ্চরির কাজটা সেরে ফেলেন তিনি। এই রান করতে তিনি বল খেলেন ৩৪৭টি। ২০০ রান করতে তিনি ২২ চার ও ১টি ছক্কা হাঁকান। কনওয়ের ডাবল সেঞ্চুরিতে ভর করে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৩৭৮ রান সংগ্রহ করে।
প্রথম ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ডে টেস্ট অভিষেকে ডাবল সেঞ্চুরির দেখা পেলেন তিনি। টেস্ট অভিষেকে সপ্তম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরির মুখ দেখলেন কনওয়ে।

এদিকে, চলতি বছরেে ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে নিজের অভিষেক টেস্টে অপরাজিত ২১০ রানের অবিস্মরণীয় ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা কাইল মেয়ার্স।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা