,

কালো টাকা আর অপ্রদর্শিত আয় এক নয়; অর্থমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : কালো টাকা আর অপ্রদর্শিত আয় এক নয়; কালো টাকা দুর্নীতির মাধ্যমে সৃষ্টি হয় ও অপ্রদর্শিত আয় সিস্টেম লসের কারণে সৃষ্টি হয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ শুক্রবার ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পরবর্তী ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী। বাজেট বক্তৃতায় কালো টাকা নিয়ে কথা না বলা প্রসঙ্গে তিনি বলেন, আমি কালো টাকা নিয়ে কখনো কথা বলিনি। যারা বেশি আয় করবে তারা বেশি কর দেবে। অথচ এটা উল্টো হওয়ার কথা। যারা বেশি আয় করে বেশি ট্যাক্স দেবে, এটা হওয়া উচিত না। বাজেট সার্বজনীন করার চেষ্টা করেছি।

অর্থমন্ত্রী আরও বলেন, বাজেট সবার জন্য। পুরো বাজেট ব্যবসায়ীবান্ধব। ব্যবসায়ীরা সুযোগ নিয়ে উৎপাদনে যাবেন এবং কর্মসংস্থানের সুযোগ-সুবিধা হবে। ব্যবসায়ীদের অনেক সুযোগ-সুবিধা দেওয়া হবে।
কর্মসংস্থান নিয়ে তিনি বলেন, ব্যবসায়ীদের সুযোগ দিলেই তারা উৎপাদনে যাবেন এবং কর্মসংস্থান সৃষ্টি হবে। আমরা আরও পরিবর্তন করবো। আমরা করের নেট বাড়াবো কিন্তু রেট কমাবো। রেট কমাবো, ট্যাক্স বলেন, ভ্যাট বলেন, মূসক বলেন সবই কমাবো।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য