,

বোকা হলেও কিছু মানুষের চালাকি আমি বুঝি! ওমর সানি

news-image

অনলাইন ডেস্ক : পরিষ্কার থাকলে সব জায়গায় যাওয়া যায় মসজিদ, মন্দির, পরিবার, নিজের কর্মস্থান, ভাটিখানা ; সব জায়গায়। কিন্তু কিছু মানুষ নিয়ে সংশয় জাগে। মুনাফিক আর কিছু দালাল সম্প্রদায় মানুষের জন্য ভয়ঙ্কর।

আমি এক কথায় স্বীকার করছি আমি একজন অভিনেতা, আমি একজন পরিবার, আমি একজন বোকা, আমি একজন ভোলা মন, আমি একজন মধ্যবিত্ত, আমি একজন ধর্মবিশ্বাসী। সবাই আমাকে পছন্দ করবে এ আমি বিশ্বাস করি না। কিন্তু সংখ্যাটা কত? সংখ্যা নিয়ে যুদ্ধ করি। আমার অপরাধ স্বীকার করছি ; আমি সরাসরি কথা বলি।

আমার অপরাধ আমি একজন সাহসী মানুষ, তবে কাপুরুষ নই। বিশাল কোনো পড়াশোনার পাণ্ডিত্য নেই। কোন দল নেই। হ্যাঁ, আমি বিশ্বাস করি পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আমাকে ভালোবাসে। তাদের জন্য বাঁচতে ইচ্ছে করে।
আমার পরিবার অনেক বেশি ভালোবাসে এই বোকা মানুষটা কে। কি হাসছেন নিজেকে বোকা বললাম বলে? বোকা হলেও কিছু মানুষের চালাকি আমি বুঝি! জানেন ত্যাগী মানুষ আমার ভীষণ পছন্দ। এ জন্যই তো আমার প্রিয় অভিনেতা দিলীপ কুমার, হা. হা.. হা…

অগোছালো এসব লেখা কারণ কী জানেন? কারণ আমি কবি নই, সাংবাদিক নই, অন্য কাউকে দিয়ে লেখাই না। তার জন্য অগোছালো সমালোচনা করবেন করেন, শিক্ষানবিস আমি একজন ইমরান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য