,

শিশুর জন্মের আগেই ঋণের বোঝা চাপিয়ে দেয়া হয়েছে: ড. মঈন খান

news-image

নিজস্ব প্রতিবেদক : সাবেক পরিকল্পনা মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, জাতীয় সংসদে ঘোষিত বাজেটে একটি শিশু জন্মের আগেই ঋণের বোঝা চাপিয়ে দেয়া হয়েছে। স্বাধীনতার ৫০ বছরে এসে এই আওয়ামী লীগ সরকার দেশকে এমন একটি বাজেট উপহার দিয়েছে যা হলো একটি ‘অধমর্ণের বাজেট’।

জাতীয় সংসদে ২০২১-২০২২ সালের বাজেট উত্থাপনের পর আজ বিকালে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।

ড. আবদুল মঈন খান বলেন, মোট বাজেটের শতকরা ৩৫ দশমিক ৫৬ ভাগ অর্থ্যাৎ এক তৃতীয়াংশের বেশীই হল ঘাটতি। এই ঘাটতি বৈদেশিক অথবা অভ্যন্তরীণ সোর্স থেকেই ঋণের মাধ্যমে পূরণ করতে হবে। বিএনপি অতীতে এ দেশকে বৈদেশিক ঋণ নির্ভরতা থেকে বার বার বের করে আনার চেষ্টা করেছে।
অন্যদিকে আওয়ামী লীগ তাদের বিশৃঙ্খল মেগাপ্রকল্প ও মেগা দুর্নীতির কারণে দেশের অর্থনীতিকে বার বার বৈদেশিক নির্ভরতা বাড়াচ্ছে। দেশের প্রতিটি শিশুর মাথায় জন্মের আগেই হাজার হাজার টাকার ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে। এবারের বাজেট তারই চরম বহিঃপ্রকাশ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য