বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবারও হজে যাওয়া হচ্ছে না বাংলাদেশিদের

news-image

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় সৌদি আরব হজ পালনের অনুমতি না দেওয়ায় গত বছরের মতো এবারও হজে যাওয়া হচ্ছে না বাংলাদেশিদের।

বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা বলেন।

তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণের কারণে গত বছর হজযাত্রী পরিবহন বন্ধ ছিল। গতবারের মতো এবারও হজযাত্রী পরিবহন বন্ধ থাকবে।

আ হ ম মুস্তফা কামাল বলেন, আগামী বছরগুলোতে সুষ্ঠুভাবে হজের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। সব সেবা প্রদানকারী সংস্থার জায়গা সংকুলান হয় না। তাই হজ ক্যাম্প ভবনে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং হজ ক্যাম্পের অভ্যন্তরীণ অবকাঠামো সংস্কারের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

তিনি আরও বলেন, ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় চলতি অর্থবছরে এক হাজার ইমামকে সুদমুক্ত ঋণ ও চার হাজার দুঃস্থ ইমামকে সাহায্য দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সংশ্লিষ্ট ধর্মালম্বীদের সার্বিক কল্যাণ সাধন, সাম্প্রদায়িক সম্প্রীতি পূর্ণ সহাবস্থান এবং শান্তিপূর্ণ সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ট্রাস্ট প্রতিষ্ঠার পর এনডাওমেন্ট তহবিলের (বৃত্তিদান তহবিল) মুনাফা থেকে আজ পর্যন্ত ৭৪৭টি চার্চ/গির্জা, কবরস্থান, উপাসনালয়কে তিন কোটি ৬৬ লাখ ২৩ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।

প্রতি বছর হজ মৌসুমে আনুমানিক প্রায় লক্ষাধিক মানুষ হজ পালন করেন। তবে করোনা সংক্রমণের কারণে গত বছরও দেশটিতে অবস্থানরত বিদেশিরা ছাড়া অন্য কেউ হজ পালন করতে পারবেন না বলে সিদ্ধান্ত হয়। তখন এক ঘোষণায় বলা হয়, দেশটিতে বসবাসরত খুবই সীমিত সংখ্যক মানুষ এবার হজ পালনের সুবিধা পাবেন।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে