বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ৭ দিনের লকডাউন ঘোষণা

news-image

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সাতক্ষীরা জেলায় এক সপ্তাহ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসক। বৃহস্পতিবার (৩ জুন) দুপুর ১২টায় জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার (৫ জুন) সকাল ৬টা থেকে জেলাব্যাপী সাত দিনের লকডাউন কার্যকর করা হবে।

জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় উপস্থিত ছিলেন- সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল মাহমুদসহ সংশ্লিষ্টরা।

জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত ঢাকা পোস্টকে বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শনিবার (৫ জুন) থেকে সাত দিন জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে।

এর আগে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের হার কমাতে ২৫ মে (মঙ্গলবার) থেকে চাঁপাইনবাবগঞ্জে ৭ দিনের কঠোর লকডাউন শেষে মঙ্গলবার (১ জুন) রাত ১২টা থেকে কঠোর লকডাউনের মেয়াদ বাড়ানো হয়।

৪ জুন থেকে খুলনা মহানগরীর তিনটি থানা এলাকায় এক সপ্তাহের কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়। এ সময় খুলনা সদর, সোনাডাঙ্গা এবং খালিশপুর থানা এলাকায় কাঁচাবাজার ও ওষুধের দোকান ব্যতীত অন্য সকল দোকানপাট বন্ধ থাকবে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজশাহীতে জোনভিত্তিক লকডাউন না হলেও জনসাধারণের চলাচল ও গণজমায়েতে কড়াকড়ি আরোপ করেছে রাজশাহী জেলা প্রশাসন। সন্ধ্যা ৭টা থেকে রাজশাহী নগর ও জেলার সকল ধরনের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল বন্ধ থাকবে।

করোনা সংক্রমণ বৃদ্ধি ও সীমান্ত উপজেলা হওয়ায় কক্সবাজারের টেকনাফ-উখিয়ায় ছয় দিনের লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। মঙ্গলবার (১ জুন) সকাল থেকে এ লকডাউন কার্যকর হয়েছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা