,

ব্রাহ্মণবাড়িয়ায় নিজের গলায় ছুরিকাঘাত করে  মহিলার আত্মহত্যা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নিজের গলায় ছুরিকাঘাত করে
আলীয়া বেগম (৫০) নামের এক মহিলার আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার রাতে তার বসত ঘরে এ ঘটনা ঘটে। আলীয়া উপজেলার সুহিলপুর ইউনিয়নের চান্দের হাটি এলাকার আলী মিয়ার স্ত্রী।
আলীয়ার পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার রাতে আলীয়া বেগম নামের এক মহিলাকে গলাকাটা অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নিয়ে আসেন। হাসপাতালে নিয়ে আসার আগেই ওই মহিলার মৃত্যু হয়েছে বলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান। গলায় দাড়ালো অস্ত্রের আঘাত আছে। গলার বেশ অংশই কেটে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণ ও শ্বাসকষ্টের কারনে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর কথা শুনে পরিবারের লোকেরা আলীয়ার মরদেহ নিয়ে বাড়িতে চলে যান। আলীয়া বেগম মানুষিক ভারসাম্যহীন রোগী ছিলেন বলে পরিবার সদস্যরা বলেন।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, সে মানসিক ভারসাম্যহীন ছিলেন। আমরা ঘটনার খবর পেয়ে তাক্ষৎণিক তার বাড়িতে পুলিশ পাঠিয়েছি। সে নিজের গলায় নিজে ধারালো ছুরিকাঘাত করে আত্মহত্যা করেছে এ বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য