,

কর বাড়তে পারে এমএফএস প্রতিষ্ঠানের

news-image

অনলাইন ডেস্ক : শুধু মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক সেবা (এমএফএস) দেয়, এমন প্রতিষ্ঠানের কর সাড়ে ৩২ শতাংশ থেকে বেড়ে সাড়ে ৩৭ শতাংশ হতে পারে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয়, এমন প্রতিষ্ঠানের করপোরেট কর কমলেও শুধু মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক সেবা (এমএফএস) দেয়, এমন প্রতিষ্ঠানের কর বাড়তে পারে। এই ধরনের প্রতিষ্ঠান এখন সাড়ে ৩২ শতাংশ হারে করপোরেট কর দেয়। নতুন অর্থবছরে এসব প্রতিষ্ঠানকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান শ্রেণিতে ফেলা হতে পারে। এতে তাদের ওপর ৪০ শতাংশ কর আরোপ হতে পারে। শেয়ারবাজারে তালিকাভুক্ত হলে তা সাড়ে ৩৭ শতাংশে নেমে আসবে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়িত্বশীল সূত্রে এই তথ্য জানা গেছে। বর্তমানে বিকাশ, রকেট, নগদের মতো প্রতিষ্ঠান মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক সেবা দেয়। এমএফএস এখন দেশের অন্যতম জনপ্রিয় মাধ্যম হয়ে গেছে।

এ ছাড়া শেয়ারবাজারে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয়, এমন প্রতিষ্ঠানের করপোরেট কর আড়াই শতাংশ করে কমছে। আর একক ব্যক্তির মালিকানাধীন কোম্পানির করহার ২৫ শতাংশ নির্ধারিত হতে পারে।

বাংলাদেশে ২০১১ সালে প্রথম এমএফএস সেবা চালু করে ডাচ্‌–বাংলা ব্যাংক। বর্তমানে ব্যাংকটি রকেট নামে এ সেবা পরিচালনা করছে। এরপর ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান বিকাশ এ ধরনের সেবা চালু করে। বর্তমানে দেশে ১৫টি প্রতিষ্ঠান এমএফএস সেবা দিচ্ছে। এর মধ্যে কোনো ব্যাংক আলাদা কোম্পানি খুলে সেবা দিচ্ছে, আবার কোনো কোনো ব্যাংক আলাদা কোম্পানি না খুলে নতুন সেবা হিসেবে এটি চালু করেছে।

বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চ শেষে দেশে এমএফএস সেবার মোট গ্রাহক ছিল ১০ কোটি ২৭ লাখ ৯৬ হাজার।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য