,

ছাগলকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল চালক নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : রংপুরের মিঠাপুকুরে ছাগলকে বাঁচাতে গিয়ে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালকের নাম রবিউল ইসলাম (২৫)। তিনি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কাঁঠালী গ্রামের আনছার আলীর ছেলে ও মোটরসাইকেলের শো-রুমের বিক্রয় প্রতিনিধি।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার আগে আগে রবিউল ইসলাম মোটরসাইকেলযোগে শঠিবাড়ি থেকে শাল্টি স’মিল এলাকায় যাচ্ছিলেন। পথে চেংমারী ইউনিয়নের মাহিয়ারপুর এলাকায় মোটরসাইকেলের সামনে হঠাৎ একটি ছাগল চলে আসে। ছাগলটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন রবিউল।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য