,

নিলামে উঠছে নিউটনের সেরা বইয়ের ‘নোট’, ১০ লাখ ডলার বিক্রি’র আশা

news-image

অনলাইন ডেস্ক : নিজের সবচেয়ে বিখ্যাত বই ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা’র দ্বিতীয় সংস্করণের জন্য নিউটন যে নোটগুলো লিখেছিলেন, সেগুলো নিলামে উঠছে। হাতে লেখা পৃষ্ঠাগুলো ১০ লাখ ডলার দামে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে।

লন্ডনভিত্তিক আন্তর্জাতিক নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টি’জ আগামী মাসে পৃষ্ঠাগুলো নিলামে তুলবে।

মঙ্গলবার ক্রিস্টি’জ-এর পক্ষ থেকে জানানো হয়, আগামী ৮ জুলাই নিউটনের অমূল্য লেখাগুলোর জন্য দাম হাঁকা হবে। প্রতিষ্ঠানটির আশা, অনেকেই তা কিনতে আগ্রহী হবেন এবং দাম ছয় লাখ পাউন্ড থেকে নয় লাখ পাউন্ড, অর্থাৎ সাড়ে আট লাখ ডলার থেকে ১০ লাখ ডলারে উঠতে পারে।
২০১৬ সালে ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা, অর্থাৎ ম্যাথমেটিক্যাল প্রিন্সিপলস অব ন্যাচারেল ফিলোসফি বইটির প্রথম সংস্করণ ৩৭ লাখ ডলারে বিক্রি হয়েছিল।

পদার্থবিজ্ঞানের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ বই ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকায় নিউটন তার গতিসূত্র মহাকর্ষ তত্ত্ব এবং কেপলারের গ্রহীয় গতি সম্পর্কিত সূত্র বর্ণনা করেছেন। বিজ্ঞানের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী এ গ্রন্থের প্রথম সংস্করণ প্রকাশিত হয় ১৬৮৭ সালে।

১৬৯০-এর দশকে এর দ্বিতীয় সংস্করণের পরিকল্পনা করে লিখতে শুরু করেন নিউটন। দেড় পৃষ্ঠা লিখেছিলেন তখন। ওই দেড় পৃষ্ঠা এবং তার সঙ্গে স্কটল্যান্ডের গণিতবিদ ডেভিড গ্রেগরির কিছু ডায়াগ্রামও নিলামে তুলবে ক্রিস্টি’জ।

১৬৯০-এর দশকে নিউটন চাইলেও প্রিন্সিপিয়ার দ্বিতীয় সংস্করণ প্রকাশ করতে পারেননি। শেষ পর্যন্ত নতুন সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৭১৩ সালে।

সূত্র: ডয়েচে ভেলে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য