,

নাটোরে করোনায় আরও ২৩ জন আক্রান্ত

news-image

নাটোর প্রতিনিধি : নাটোরে করোনায় নতুন করে আরও ২৩ জন সংক্রমিত হয়েছেন। এছাড়া করোনায় গতরাতে বড়াইগ্রামের এক ব্যক্তি রাজশাহীতে মারা গেছেন। মৃত ব্যক্তি বড়াইগ্রাম উপজেলা সদরের মৃত সুরেন্দ্র সরকারের ছেলে নিমাই সরকার (৬৩)।

অপরদিকে ২৩ জন করেনায় সংক্রমিত ব্যক্তির মধ্যে নাটোর সদরে ১২ জন, সিংড়া ৪ জন, গুরুদাসপুরে ৪ জন এবং বাগাতিপাড়ায় ৩ জন।

নাটোরের সিভিল সার্জন অফিস বিষয়টি নিশ্চিত করেছেন।
মোট ৪৭ জনের শরীরের নমুনা পরীক্ষা করে এই ২৩ জন করোনা পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন। আক্রান্তের হার ৫১। এ অবস্থায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সাথে স্বাস্থ্য বিধি ও মাস্ক ব্যবহারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরার্মশ দেন।

নাটোরের সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নাটোরে আক্রান্তের হার অনেক বেশি। এ নিয়ে আজ পর্যন্ত নাটোরে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৭৮৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪৯৩ জন। মৃত্যু হয়েছে ২৬ জনের।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য